Friday, January 10, 2025

টিউশন শিক্ষক..











ছাত্রের বাসায় গিয়ে বসে আছি।  ছাত্র বাহিরে গেছে ফুটবল খেলতে। ছাত্রের বড় বোন টি টেবিলে একটা চিনি কম ট্যাং,  একপাশ পুড়ে যাওয়া পাউরুটি সাথে একবাটি লবন বেশি নুডুলস দিলো।  ছাত্রের বড় বোনের এমন আপ্যায়ন ছাত্র থাকলে দেখাই যায় না। আমি একটু বলে দিলাম যে তার ভাইয়ের পড়ালেখার অবস্থা খারাপ।  


তো এসব বলে আমি বসে বসে খাচ্ছি,  ছাত্রের বোন আমার ঠিক সামনের রুমে সোফায় বসে আমার খাওয়া দেখছে।  হুট করে ছাত্র বাসায় হাজির।  আমি নাস্তা করেই ছাত্রকে পড়ানো শুরু করবো আর কি।  ছাত্রের বড় বোন ছাত্রকে বললো " তোর মোবাইল ঘেটে দেখসি তুই নীলা নামে এক মেয়ের সাথে প্রেম করিস।  আর এই কথাটা আজকে আমি আব্বুকে বলে দিবো" আমি দেখলাম এই কথাটা শুনেই ছাত্রের হাত থেকে ফুটবলটা পরে গেলো।  আমি তখন বাটি থেকে নুডুলস ফু ফু করে টেনে টেনে খাচ্ছি।  ছাত্র কতক্ষন দাঁড়িয়ে রইলো কিছুক্ষন পরে ছাত্র বললো " আমিও বলে দিবো যে তুই টাকা চু-রি করে জামা কিনসিস" ছাত্রের বড় বোন বললো " এটার বিচার দুইদিন আগেই হইসে" ছাত্র কিছু না পেয়ে আমার দিকে তাকালো।  আমি গতকাল আল্টিমেটাম দিসিলাম আজ পড়া না করে রাখলে মা* ই* র আছে।  এদিকে বড় বোনের চা* প।  


নীলার ব্যপারটা বাবা জানলে আরেকটা ক্যা*লা* নি তো আছেই।  ধুপ করে ছাত্র বলে উঠলো " আমিও বলে দিবো তুই আমার স্যারকে পছন্দ করিস।  প্রেম করতে চাস।  আজকেই আব্বুকে বলবো " আমার মুখে নেওয়া সব নুডুলস আবার বাটিতে পরে গেলো।  আমি তাকিয়ে আছি ছাত্রের বোনের দিকে।  আমি এসব কিছুই জানি না। 


ছাত্রের বোন সুন্দর আছে তাই আমার মুখে হাসিও আসছে আবার এ কথা ছাত্র তার বাবাকে বললে যে আমাকে টিউশনি থেকে বের করবে সাথে পুরা মাসের টাকাও যাবে এ নিয়ে কষ্টও হচ্ছে।  এদিকে দেখি পাশের রুম থেকে ছাত্রের মা পর্দা সরিয়ে আমার দিকে তাকিয়ে আছে৷ তাদের ভাইবোনের মারামারিতে শা*লা* র আমি ফেঁ-* সে যাবো কখনো ভাবিনি ৷ 




No comments:

Post a Comment

#রং(Wrong) #পর্বঃ৬০.২

#রং (Wrong) #পর্বঃ৬০ .২ চিন্তিত সিনথিয়া অন্ধকারাচ্ছন্ন কক্ষে পায়চারী করছে। ষষ্ঠ ইন্দ্রিয় তাড়িয়ে বেড়াচ্ছে তাকে, নির্ঘাত বিপদ! মোমের ঝাড়বাতিটি...